২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

সফরকারী ওয়েস্ট উইন্ডিজকে হোবার্ট টেস্টে নয় উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 10:59 AM

Updated : 26 Apr 2022, 06:19 PM

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য মাত্র ৭৭ রানের লক্ষ্য নিয়ে পঞ্চম দিনে খেলতে নেমে স্বাগতিক অস্ট্রেলিয়া ২৬ ওভার এক বলে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

দুই দলের রান যখন সমান তখন উদ্বোধনী ব্যাট্সম্যান ম্যাথু হেইডেন ক্রিস গেইলের বলে বদলি ফিল্ডার ডোয়াইন স্মিথের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যান। প্যাভিলিয়ানে ফেরার আগে তিনি ৪৮ রান করেন।

আউট হওয়ার আগে হেইডেন রেকর্ড পরপর পঞ্চম বারের মত টেস্ট ক্রিকেটে এক বছরে এক হাজার রান সংগ্রহ করার গৌরব অর্জন করেন।

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মাইক হাসি রামনরেশ সারোয়ানের বলে দলকে জয়সূচক রানটি এনে দেন। তিনি ৩১ রান করে অপরাজিত থাকেন।

হোবার্ট টেস্টে জয়ের ফলে তিন টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া ২--০ ব্যবধানে এগিয়ে গেল। সেই সাথে সিরিজ জয়ের পাশাপাশি ফ্রাঙ্ক ওরেল ট্রফি অস্ট্রেলিয়ার নিজের ঘরেই থাকল।

অস্ট্রেলিয়া প্রথম টেস্টে সফরকারীদের ৩৭৯ রানে পরাজিত করে।

জয়ের পর ক্যাপ্টেন রিকি পন্টিং বলেন, আমরা আরও একটি ভাল টেস্ট ম্যাচ খেললাম। আমাদের বোলাররা একটি নি¯প্রাণ উইকেটে ঘাম ঝরিয়ে এ জয় এনে দিল।

তিনি বলেন, তাদেরকে হারাতে আমাদের বেশ কষ্ট হচ্ছিল। তবে আমরা ভাল বোলিং ও ফিল্ডিং করেছি।

সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টটি শুক্রবার এডিলেডে শুরু হবে।

হোবার্ট টেস্টের সংক্ষিপ্ত স্কোর : উইন্ডিজ ১৪৯ ও ৩৩৪

                                 অস্ট্রেলিয়া ৪০৬ ও ৭৮/১