তেহরান গেল অনুর্ধ্ব ২০ ফুটবল দল
এএফসি অনুর্ধ্ব ২০ ফুটবল চ্যাম্পিয়নশীপের বাছাই ম্যাচে অংশ নিতে রোববার ইরানের রাজধানী তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে ২৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ অনুর্ধ্ব ২০ ফুটবল দল। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে বাংলাদেশ দল সকালে ঢাকা ত্যাগ করে।
ইরানের বিরুদ্ধে ২৩ নভেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ হোম ম্যাচে একই প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামবে ২৭ নভেম্বর।
বাংলাদেশ দল: আরাফাত আলী রনি (অধিনায়ক), মাজহারুল ইসলাম (সহ অধিনায়ক), উত্তম বড়–য়া, আবুল কাশেম, এসএম রাজিব, ইমদাদুল হক মনি, আরিফুল ইসলাম, আতিকুর রহমান মিশু, মামুন হোসেন, আকরামুজ্জামান লিটন, নাসিরুল ইসলাম নাসির, মোমিনুল ইসলাম মামুন, আলী হোসেন, জাহিদ হোসেন, রাজন মিয়া, রনি ইসলাম, রবিন, আব্দুল বাতেন মজুমদার কমল, হিরক জোয়ার্দার, মিঠুন চৌধুরী।
কর্মকর্তা: আলহাজ্জ দস্তগীর চৌধুরী (দলনেতা), মোহসিন (ম্যানেজার), হাসানুজ্জামান খান বাবলু (কোচ), ডা. শেখ শাহিনুর হোসেন পারভেজ (চিকিৎসক)।
