জেএফএ অনূর্ধ্ব ১৬ ফুটবলের বাছাইপর্ব সারাদেশের ৮ ভেন্যুতে
দ্বিতীয় জাপান ফুটবল এসোসিয়েশন অনূর্ধ্ব ১৬ ফুটবল ম্যাচের বাছাইপর্ব সারাদেশের আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্ট কমিটির প্রেসিডেন্ট আব্দুর রহিম রোববার ভেন্যুগুলো নির্ধারণ করেছেন।
ভেন্যুগুলো হচ্ছে, মানিকগঞ্জ জেলা স্টেডিয়াম, টাঙ্গাইল জেলা স্টেডিয়াম, রাঙ্গামাটি জেলা স্টেডিয়াম, চাঁদপুর জেলা স্টেডিয়াম, গাইবান্ধা জেলা স্টেডিয়াম, কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম, সাতক্ষীরা জেলা স্টেডিয়াম এবং বাগেরহাট জেলা স্টেডিয়াম ।
মোট ৬০ টি দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টের বাছাইপর্বে অংশ নেবে।
জাপান ফুটবল এসোসিয়েশেন এ টুর্নামেন্ট আয়োজনে এ বছর ২৫ হাজার মার্কিন ডলার দিচ্ছে। গতবছর এ পরিমাণ ছিল ২০ হাজার মার্কিন ডলার।
