সাংহাই ফাইনালে রেকর্ডের দ্বরপ্রান্তে ফেদেরার
বিশ্বের শীর্ষ বাছাই সুইস তারকা রজার ফেদেরার শনিবার সাংহাইতে অনুষ্ঠিত টেনিস মাস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে মাত্র ৪৯ মিনিটের মধ্যে আর্জেন্টাইন গ্যাসটন গেইডিওকে ৬-০, ৬-০ সরাসরি সেটে পরাজিত করে ফাইনালে উঠেছেন।
ছয় সপ্তাহ ধরে ডান পায়ের ইনজুরির জন্য মাঠের বাইরে থাকতে হয় ফেদেরারকে।
ফাইনালে তিনি মুখোমুখি হবেন ডেভিড নেলবেনডিয়ানের। আর এ ম্যাচটি জয় করতে পারলেই ফেদেরার সর্বোচ্চ গড় বিজয়ীর সম্মান অর্জণ করবেন। ১৯৮৪ সালে জন ম্যাকেনরো ৪২-৩ (দশমিক ৯৬৫) পয়েন্টে সর্বোচ্চ বিজয়ীর সম্মানে ভূষিত হন।
