২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে আকরামের সাথে টেন্ডুলকার

ভারতীয় মাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ব্যাঙ্গালোরের এম চেন্নাস্বামী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়াসিম আকরামের সাথে যুগ্মভাবে সর্বোচ্চ ওডিআই ম্যাচ খেলার রেকর্ড ছুঁয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 01:18 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

১৯৮৯-৯০ মৌসুমে পাকিস্তানের বিরুদ্ধে ১৬ বছর বয়সে টেন্ডুলকারের অভিষেক হয়। তিনি ওয়ান ডে ক্রিকেটে ১৩,৮৭৫ রান করেছেন। তার বর্তমান রান গড় ৪৪ দশমিক ৩২। সেঞ্চুরি করেছেন ৩৮টি।

এ পর্যন্ত যারা তিনশ’রও বেশি ওয়ান ডে ম্যাচ খেলেছেন তারা হলেন-

ওয়াসিম আকরাম: ম্যাচ খেলেছেন ৩৫৬, রান-৩৭১৭, গড়-১৬ দশমিক ৫২, উইকেট ৫০২, বোলিং গড়-২৩ দশমিক ৫২।

শচীন টেন্ডুলকার: ম্যাচ খেলেছেন ৩৫৬, রান-১৩৯৭৫, গড়-৪৪ দশমিক ৩২, উইকেট-১৪০, বোলিং গড়-৪৩ দশমিক ৩৫।

ইনজামাম উল হক: ম্যাচ খেলেছেন ৩৪৭, রান-১০৯৭১, গড়-৩৯ দশমিক ৮৯, উইকেট-৩, বোলিং গড়-২১ দশমিক ৩৩।

সনথ জয়সুরিয়া: ম্যাচ খেলেছেন ৩৪৫, রান ১০২০৭, গড়-৩১ দশমিক ৭৯, উইকেট-২৬৭, বোলিং গড়-৩৬ দশমিক ৬১।

মোহাম্মদ আজহারউদ্দিন: ম্যাচ খেলেছেন ৩৩৪, রান-৯৩৭৮, গড়-৩৬ দশমিক ৯২, উইকেট ১২, বোলিং গড়-৩৯ দশমিক ৯১।

স্টিভ ওয়াহ: ম্যাচ খেলেছেন ৩২৫, রান-৭৫৬৯, গড়-৩২ দশমিক ৯০, উইকেট-১৯৫, বেলিং গড়-৩৪ দশমিক ৬৭।

আরবিন্দ ডি সিলভা: ম্যাচ খেলেছেন ৩০৮, রান-৯২৮৪, গড়-৩৪ দশমিক ৯০, উইকেট-১০৬, বোলিং গড়-৩৯ দশমিক ৪০।