২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোবার্টে ওয়েস্ট উইন্ডিজের বিপদ এখনও কাটেনি

বেলিরিভ ওভালে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট উইন্ডিজের মধ্যেকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির কারণে আধ-ঘন্টা খেলা চলার পর আম্পায়ারদ্বয় খেলা বন্ধ করে দিতে বাধ্য হন। এ সময় সফরকারি উইন্ডিজ দলের ব্যাটসম্যান রামনরেশ সারওয়ান এবং ব্রায়ান লারা চমৎকার জুটি গড়ে তোলেন। দিন শেষে সফরকারীরা চার উইকেট খুইয়ে ৮২ রান করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 04:21 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

লারা ১৮ এবং স্যমুয়েলস দুই রানে ক্রিজে অবস্থান করছেন। স্বাগতিকদের পুনরায় ব্যাটিংয়ে পাঠাতে হলে তাদের আরও ১৭৫ রান করতে হবে।

উইন্ডিজ দলের দ্বিতীয় ইনিংসে প্রথম দু’টি উইকেট পতনের পর লারা এবং সারওয়ান উভয়ই কিছু দর্শণীয় শর্ট খেলেন। তারা যখন ৩১ রানের জুটি গড়ে তোলেন তখন মুষলধারে বৃষ্টি নামে। আম্পায়াররা ক্রিকেটারদেরকে প্যাভিলিয়ানে ফিরে যেতে বলেন।

লাঞ্চের পর অসি অল-রাউন্ডার ব্রাড হগ হাফ-সেঞ্চুরি হাঁকান। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে সংগ্রহ করে ৪০৩ রান। ম্যাচে অস্ট্রেলিয়া এগিয়ে আছে ২৫৭ রানে।

জবাবে দ্বিতীয় ইনিংসে উইন্ডিজ ওপেনাররা ব্যাটিং করতে নেমে তোপের মুখে পড়েন অসি অভিজ্ঞ ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রার। ম্যাকগ্রা নিজের প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরান ক্যারিবিয় ওপেনার ক্রিস গেইলকে। চা বিরতির আগে আরও একটি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে প্রথম প্যাভিলিয়নে ফিরে যান অসি দলপতি রিকি পন্টিং।

উইন্ডিজ ফাস্ট বোলার ফিডেল এডওয়ার্ডের বলে বোল্ড হন পন্টিং।

এডওয়ার্ডের একটি ইর্য়কার বলে পরাস্থ হন মাইকেল ক্লার্ক। এডওয়ার্ডের ইনসুইং বলটি সরাসরি গিয়ে পড়ে পয়েন্টে দাঁড়ানো বদলী ফিল্ডার ডোয়াইন স্মিথের হাতে।

সেঞ্চুরিয়ান মাইকেল হাসি পূর্বের ১১৬ রান নিয়ে খেলতে নেমে ১৩৭ রান করে ডোয়াইন ব্রেভোর বলে আউট হন। কভারে দাঁড়ানো রামনরেশ সারওয়ান হাসির ক্যাচ লুফে নিতে বিন্দুমাত্র ভুল করেননি।

বদলী ফিল্ডার স্মিথের জন্য দিনটি বেশ ভাল ছিল। শুধু ক্যাচ লোফার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি তার তৎপরতা, রান আউট করতেও ছিলেন সিদ্ধহস্ত। তার একটি দর্শণীয় থ্রোতে আউট হয়ে যান অ্যান্ড্রু সাইমন্ডস।

অসি উইকেটকিপার এডাম গিলক্রিস্ট ব্যাক্তিগত দুই রানের মাথায় ব্রেভোর বলে পয়েন্ট দাঁড়ানো স্মিথের হাতে ক্যাচ তুলে দেন। মাঠে এসে শেন ওয়ার্ন প্রথম কয়েকটি বল ধৈর্য্যরে সাথে খেললেও ড্যারেন পাওয়েলের এক বল বাউন্ডারির বাইরে পাঠাতে গিয়ে স্লিপে সারওয়ানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।

উইকেটে আসেন মাইকেল হাসি। তিনি ঠান্ডা মাথায় রক্ষনাত্মক ভঙ্গিতে ক্যারিবিয় বোলারদের মোকাবেলা করে অভিষেক টেস্টেই হাফ-সেঞ্চুরি পেয়ে যান। শেষ পর্যন্ত ব্যাক্তিগত ৬০ রানের মাথায় কলিংউডের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়ানে ফেরেন তিনি।