২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্ক ও সুইজারল্যান্ড ম্যাচে সংঘর্ষের ঘটনা তদন্ত করবে ফিফা

বিশ্বকাপ বাছাইপর্বে প্লে অফ ম্যাচে সুইজারল্যান্ড ও তুরস্ক ম্যাচে সংঘর্ষের ঘটনা তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন ফিফা সভাপতি সেপ ব্লাটার। ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 11:49 AM

Updated : 26 Apr 2022, 06:18 PM

সংঘর্ষে আহত সুইজারল্যান্ডের একজন ফুটবলারকে হাসপাতালে ভর্তি করা হয়।

ব্লাটার এক সংবাদ সম্মেলনে বলেন, আমি সবাইকে একজন সুইস হিসেবে নয় ফিফা প্রেসিডেন্ট হিসেবে বলতে চাই আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো। বেশ কিছু দিন ধরে পরিচ্ছন্ন খেলা পদদলিত হচ্ছে। শুধু এখানেই নয় সবখানেই এমনটি হচ্ছে। এটা আসলেই দুঃখজনক।

এ ব্যাপারে তদন্তে যদি কোন ফুটবল অ্যাসোসিয়েশনের দোষ খুঁজে পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। বিশ্বকাপ ২০০৬ এর চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জনকারী দলসমূহের মধ্যে গ্রুপ নির্ধারর্ণী ড্র অনুষ্ঠানের দিন অথ্যাৎ ৯ ডিসেম্বরের মধ্যে অবশ্যই তদন্ত শেষ করা হবে বলে ফিফা বস ব্লাটার জানান।

তুর্কিদের আঘাতে পাকস্থলিতে আঘাত পেয়ে আহত সুইস ফুটবলার স্টিফেনি গ্রিচটিংকে দ্রত হাসপাতালে ভর্তি করা হয়।

বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম লেগের ম্যাচে সাইজারল্যান্ড ২-০ গোলে পরাজিত করে তুরস্ককে। বুধবার ইস্তাম্বুলে নিজেদের মাটিতে তুরস্ক ৪-২ গোল ব্যবধানে সুইজারল্যান্ডের কাছে পরাজিত হয়ে হাঙ্গামা বাধিয়ে বসে। ম্যাচ শেষে সুইস ফুটবলাররা দৌঁড়ে মাঠ ছাড়েন। তখন গ্যালারি থেকে বোতল ছুড়ে মারা হয়। মাঠে ঢুকেও তুর্কি সমর্থকরা সুইস ফুটবলারদের ওপর হামলা করে।

এদিকে সুইজারল্যান্ড দল জুরিখে ফিরে গেলে সুইস ভক্তরা তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।