২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড দলে থাকছেন ট্রেসকথিক

সফরকারী ইংল্যান্ড দলের ওপেনার মার্কাস ট্রেসকথিক দেশে ফিরে যাচ্ছেন না। দ্বিতীয় টেস্টে তিনি দলের সাথেই থাকছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 09:46 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

২৯ বছর বয়সী ট্রেসকথিকের শ্বশুর দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন বলে তার দেশে ফিরে যাওয়ার কথা ছিল। তবে টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনার পর তিনি ফিরে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন।

অধিনায়ক মাইকেল ভনের অনুপস্থিতিতে ট্রেথকথিকের নেতৃত্বে ইংল্যান্ড দল তিন টেস্ট সিরিজে প্রথম মুলতান টেস্ট ম্যাচে পরাজিত হয়। রোববার থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচ ফয়সালাবাদে শুরু হবে।

মাইকেল ভন আশা করছেন, ফয়সালাবাদে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠবেন।

ট্রেসকথিকের শ্বশুর নিজ বাড়িতে মই থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ট্রেসকথিক বলেন, আমার পরিবার শ্বশুরের আঘাতজনিত কারণে চিকিৎসাধীন রয়েছে বলে মানসিকভাবে ভেঙ্গে পড়েছে।

ইংল্যান্ড দলের একজন মূখপাত্র বলেন, শুক্রবার মার্কাস ট্রেসকথিকে দলের সাথে থাকতে পরামর্শ দিয়েছে।