২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে বাংলাদেশ স্পোর্টস একাডেমীর জয়

তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের শুক্রবারের বাছাইপর্বের খেলায় বাংলাদেশ স্পোর্টস একাডেমী ১৬০ রানের বিশাল ব্যবধানে অমর জ্যোতি ক্লাবকে পরাজিত করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2005, 08:05 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

ধানমন্ডি মাঠে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ স্পোর্টস একাডেমী প্রথমে ব্যাট করে ২৩২ রান করে। দলের পক্ষে বিলাল ৭ টি চার এবং দুইটি ছয়ের সাহায্যে ৭৯ বলে ৬৯ রান করেন। জবাবে অমর জ্যোতি ক্লাব ৭২ রানে অলআউট হয়ে যায়।

জগন্নাথ মাঠে অনুষ্ঠিত অপর এক খেলায় নবীগঞ্জ ক্রিকেট একাডেমী রেইনবো ক্রিকেটার্সকে পরাজিত করে।