২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দল পরাজিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইচ পি স্কোয়াড টিম ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলকে চার উইকেটে পরাজিত করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2005, 07:51 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত খেলায় টসে জিতে ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৪৭ দশমিক ৪ ওভারে তারা ১৯৪ রানে অলআউট হয়ে যায়। এইচ পি স্কোয়াডের রিয়াজুল ইসলাম এবং মাহমুদুল্লাহ তিনিটি করে উইকেট লাভ করেন।

জবাবে মাজহারাউদ্দিনের অসাধারণ ব্যাটিংয়ে বাংলাদেশ ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় এইচ পি স্কোয়াড। মাজহারাউদ্দিন ৮৪ বলে ৬৫ টি রান করেন।

উদ্বোধনী ব্যাটসম্যান গোলাম রহমান ২৬, সিরাজুল্লাহ ২২ রকিবুল্লাহ ১৭ রান করেন।

এর আগে বৃহষ্পতিবারের প্রথম ম্যাচেও জয় পায় এইচ পি স্কোয়াড টিম।