২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোবার্ট টেস্টের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে

উদ্বোধনী ব্যাটসম্যান মাইক হাসি ও ম্যাথু হেইডেনের সেঞ্চুরির সুবাদে হোবার্টের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্টের দ্বিতীয় দিনেই ম্যাচের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2005, 03:28 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া এক উইকেট হারিয়ে ২৫৬ রান সংগ্রহ করেছে। ম্যাচে স্বাগতিক দল এগিয়ে রয়েছে ১০৭ রানে।

ওয়েস্ট উইন্ডিজ তাদের প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রান সংগ্রহ করতে সমর্থ হয়।

প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হাসি ও হেইডেন প্রথম উইকেট জুটিতে ২৩১ রান সংগ্রহ করেন। হেইডেন করি কলিমোরের বলে মিডউইকেটে ক্যাচ দিয়ে আউট হন। ১৬৯টি বল মোকাবেলা করে তিনি ১১০ রান করেন, যার মধ্যে ছিল ১১টি চার ও একটি ছয়ের মার।

হাসি ১৬৩টি বল খেলে ক্যারিয়ারে তার প্রথম শতরান করেন। দিন শেষে তিনি ১১৬ রানে অপরাজিত রয়েছেন। অপর অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক রিকি পন্টিং (১৭)।

কলিমোর ১৭ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসের একমাত্র উইকেটটি লাভ করেছেন।

বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে মাত্র ৪৮ ওভার খেলা হয়েছে।