২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুনি ইংল্যান্ডকে বিশ্বকাপ শিরোপা এনে দিতে পারেন: ম্যারাডোনা

সাবেক আর্জেন্টাইন তারকা ফুটবল সম্রাট দিয়াগো ম্যারাডোনা মনে করেন, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ওয়েন রুনির উপরই নির্ভর করছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2005, 10:52 AM

Updated : 26 Apr 2022, 06:18 PM

ম্যারাডোনা বলেন, রুনি খুবই শক্তিশালী স্ট্রাইকার। প্রতিভাবান রুনিই পারে ইংল্যান্ডকে বিশ্বকাপ শিরোপা এনে দিতে।

ম্যারাডোনা, পেলে এবং অন্যান্য খ্যাতিমান ক্রীড়া ব্যাক্তিত্বদের সাথে ‘এস্পার স্পোর্টস একাডেমির’ নতুন সুরম্য অট্টালিকার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, রুনি একাই যে কোন সময় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের অনুকূলে নিয়ে যেতে পারেন।

শনিবার জেনেভায় একটি প্রীতি ম্যাচে ২০০৬ বিশ্বকাপের ফেবারিট দুটি দল ইংল্যান্ড ৩-২ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে। ম্যান ইউ স্ট্রাইকার রুনি ম্যাচটিতে গোল না পেলেও অসাধারণ ক্রীড়া নৈপূণ্য দেখান।

১৯৮৬ সালে ম্যারাডোনা প্রায় একাই আর্জেন্টিনাকে দ্বিতীয়বারের মত এনে দেন বিশ্বকাপ শিরোপা। ওই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনা স্মরণীয় দু’টি গোল করেন। তার মধ্যে একটি গোল ‘ইশ্বরের হাত’ বলে পরিচিত এবং অপর গোলটিকে ধরা হয় বিশ্বকাপের সেরা গোল।

ম্যারাডোনা না পেলে, কে সেরা? এ প্রসঙ্গে তিনি হাসতে হাসতে বলেন, আমি কখনই বলিনি, আমি সেরা। তবে সবার মত আমি আমার মাকে খুবই বিশ্বাস করি। আমার মা আমাকে বলেছেন, আমিই সেরা।

তিনি আরও বলেন, আমি মনে করি অভিভাবকরা হচ্ছে শিশুদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তারকারা নন। আমি অনুভব করেছি, শুধুমাত্র অভিভাবকরা হচ্ছে সত্যিকার আদর্শ। আমি আমার দুই মেয়ের দিকে চেয়ে জীবনযাত্রা এবং আকৃতিগত পরিবর্তন ঘটিয়েছি। এখন আমি সব কিছুই তাদের জন্য করি।