২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে শুক্রবার অলিম্পিক ডে রান

আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও শুক্রবার অনুষ্ঠিত হবে অলিম্পিক ডে রান। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় রাজধানীতে এই অলিম্পিক ডে রান অনুষ্ঠিত হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

অলিম্পিক ডে রান গত জুন মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও খারাপ আবাহাওয়ার কারনে সেসময় তা আয়োজন করা সম্ভব হয়নি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান। সভাপতিত্ব করবেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মঈন ইউ আহমেদ।

রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্স থেকে সকাল আটটায় শুরু হয়ে মৎস্য ভবন, পররাষ্ট্র মন্ত্রনালয়, জাতীয় প্রেসক্লাব, বায়তুল মোকাররম মসজিদ এবং জাতীয় ক্রীড়া পরিষদের দক্ষিণ অংশ প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের উত্তর গেটে গিয়ে শেষ হবে অলিম্পিক ডে রান।

অলিম্পিক ডে রানের মোট বাজেট ধরা হয়েছে একলাখ ৭৩ হাজার টাকা। এর মধ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে আড়াই হাজার মার্কিন ডলার দেবে আর্ন্তজাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশন।