আগামী বছর ভারতে শিশুদের বিশেষ অলিম্পিক ক্রিকেট বিশ্বকাপ
ভারতে ক্রিকেট প্রেমীর শহর মুম্বাইয়ে আগামী বছর আয়োজন করা হচ্ছে শিশুদের জন্য মানসিক এবং শারীরিক প্রতিযোগিতামূলক বিশেষ অলিম্পিক ক্রিকেট বিশ্বকাপ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিশেষ অলিম্পিক এশিয়া প্যাসিফিকের ম্যানেজিং ডিরেক্টর ট্রয় গ্রিসেন সংবাদ সম্মেলনে বলেন, আগামী বছর আমরা ভারতে আয়োজন করতে যাচ্ছি বিশেষ অলিম্পিক বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্থান এবং অস্ট্রেলিয়াসহ ১২ থেকে ১৪টি দেশ বিশেষ অলিম্পিক বিশ্বকাপে অংশ গ্রহণ করবে।
ভারতও এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে। ভারতীয় দল গঠনের দায়িত্বে থাকতে পারেন ভারতীয় কিংবদন্তি কপিল দেব যিনি বিশেষ অলিম্পিককে সহযোগিতা করছেন।
বিশেষ অলিম্পিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কপিল দেব বলেন, শিশুদের ক্রিকেট শেখাতে আমি প্রস্তুত। যদি শিশুরা আমার ব্যাপারে কৌতূহলী না হয়, তাহলে তাদের বিশ্ব চ্যাম্পিয়ন বানানোর জন্য গ্রেগ চ্যাপেলকে ডাকবো।
মুম্বাইয়ে এ টুর্নামেন্টে আয়োজন করা হবে নভেম্বর মাসের ৬ থেকে ১০ তারিখ পর্যন্ত।
