দ্বিতীয় টেস্টে সফররত ওয়েস্ট ইন্ডিজ লাঞ্চের আগেই হারালো দুই উইকেট
বেলারিভো ওভালে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সফররত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে দুই উইকেট হারিয়েছে এবং একজন ক্যারিবীয় ব্যাটসম্যান অসুস্থতাজনিত কারণে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন।
টসে জিতে উইন্ডিজ দলপতি শিবনারায়ণ চন্দরপল ব্যাটিন করার সিদ্ধান্ত নেন। উইন্ডিজ ওপেনার ডিভন স্মিথ ব্যাক্তিগত চার রানের মাথায় অসি পেস তারকা ব্রেট লী’র বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন এবং রামনরেশ সারওয়ান অভিজ্ঞ অসি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রার বলে উইকেটের পিছনে গিলক্রিস্টের হাতে ধরা পড়ে। লাঞ্চের আগে তাদের স্কোর দাঁড়ায় দুই উইকেটে ৪৯ রান।
অপর ক্যারিবিয় ওপেনার ক্রিস গেইল অসুস্থ অনুভব করার কারণে ব্যাক্তিগত ১৮ রান নিয়ে মাঠ ছাড়েন। ক্রিজে রয়েছেন উইন্ডিজ দলপতি শিবনারায়ণ চন্দরপল এবং ব্রায়ান লারা।
অস্ট্রেলিয়া দুইজন স্পিনার শেন ওয়ার্ন এবং স্টুয়াট ম্যাকগিলকে নিয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নামে। বামহাতি ফাস্ট বোলার নাথান ব্রাকেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়া দলে জায়গা পান। লাঞ্চের আগে খেলা হয় ৩১ ওভার।
অস্ট্রেলিয়া টেস্ট সিরেজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩৭৯ রানে পরাজিত করে।
