দল বদলের শেষ দিনে ঘর গুছিয়েছে ব্রাদার্স ইউনিয়ন
ক্রিকেটারদের তিনদিন ব্যাপী দল বদলের শেষ দিন বুধবার পুলভুক্ত নাফিস ইকবাল, এনামুল হক জুনিয়র এবং নাজমুল হোসনকে দলে ভিড়িয়ে ঘর গুছিয়ে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
পুলের তিন ক্রিকেটার ছাড়া এদিন তারা এহসানুল হক, গাজী সালাহউদ্দিন, রাশিদুল হক সুমন, আরাফাত সানী, আরাফাত সালাহউদ্দিন, ইয়াসিন আরাফাত, আশরাফুল খান, সাজিদ, রুবায়েত হক, লাবলুর রহমান, রেজাউল করিম, আরাফাত রহমান এবং পাকিস্তানি ক্রিকেটার রাশেদ হানিফকে দলভুক্ত করেছে।
এদিকে গতবছর মোহামেডানের হয়ে খেলা কেনিয়ার স্টিভ টিকোলোকে দলে টেনেছে ওল্ড ডিওএইচএস। এছাড়া শেষ দিনে ওল্ড ডিওএইচএস’র হান্নান সরকার ও ভিক্টোরিয়ার আজম ইকবালকে দলে ভেড়ানো ছাড়াও মোহামেডান মঞ্জুরুল ইসলামকে ধরে রাখতে সক্ষম হয়েছে।
দল বদলের শেষদিনে ভিক্টোরিয়া গাজী সগীর হোসেন পাভেল, ওয়াসকুরনী পলাশ, সাজ্জাদুল হাসান সেতু, গোলাম মাহমুদ শিশিরসহ মোট ১১ ক্রিকেটারকে দলভুক্ত করেছে।
এছাড়া ওরিয়েন্ট ক্লাব সাজ্জাদ হোসেন টনি, শরফুদ্দৌলা ইবনে শহীদ, আবাহনী জাহাঙ্গাীর আলম এবং ইন্দিরা রোড সৈকতকে দলভুক্ত করেছে।
