২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্স ও মুক্তিযোদ্ধার মধ্যকার প্রস্তুতি ম্যাচ ১-১ গোলে ড্র

ব্রাদার্স ইউনিয়ন এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মধ্যকার বুধবারের প্রস্তুতি ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

গোপীবাগস্থ ব্রাদার্স ইউনিয়ন মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধার পক্ষে নাইজেরিয়ার মিডফিল্ডার আদাফ এবং ব্রাদার্স ইউনিয়নের হয়ে সিরাজ গোল দু’টি করেন।

আসন্ন নিটল-টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগকে সামনে রেখে দুই দল এই প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়।

এর আগে ব্রাদার্স একটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ১-১ গোলে ড্র করে। অন্যদিকে মুক্তিযোদ্ধা তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে ১-৪ গোলে অনুর্ধ্ব ২০ জাতীয় দলের বিরুদ্ধে পরাজিত হয়।

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বৃহস্পতিবার আরেকটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব।