২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেট লিগের প্রাইজ মানি

এবারের ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগে অংশগ্রহনকারী দলগুলো স্পোর্টস কিটস, পোশাক এবং অনুশীলন বাবদ দুই লাখ টাকা করে পাবে। তাছাড়া ক্রিকেটাররা টিএ ডিএ বাবদ পাবেন ৫০০ ও ৩০০ টাকা করে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

জাতীয় লিগের প্রাইজ মানি নিম্নরূপ:

চারদিনের ম্যাচের চ্যাম্পিয়ন-দুই লাখ টাকা

চারদিনের ম্যাচের রানার্স অপ-এক লাখ টাকা

একদিনের ম্যাচের চ্যাম্পিয়ন-এক লাখ টাকা

একদিনের ম্যাচের রানার্স আপ-৫০ হাজার টাকা

চারদিনের ম্যাচের বিজয়ী দল-১০ হাজার টাকা (প্রতিটি ম্যাচের জন্য)

ওয়ানডে ম্যাচের বিজয়ী দল-চার হাজার টাকা (প্রতিটি ম্যাচের জন্য)

ম্যান অব দ্য ম্যাচ (চারদিনের ম্যাচ)-তিন হাজার টাকা

ম্যান অব দ্য ম্যাচ (ওয়ানডে)-দুই হাজার টাকা

ম্যান অব দ্য টুর্নামেন্ট-২৫ হাজার টাকা

টুর্নামেন্টের সেরা অল রাউন্ডার-২৫ হাজার টাকা

সেরা ফিল্ডার-২৫ হাজার টাকা

সর্বোচ্চ রান সংগ্রাহক (চারদিনের ম্যাচ)-২৫ হাজার টাকা

সর্বোচ্চ উইকেট লাভকারী (চারদিনের ম্যাচ)-২৫ হাজার টাকা