২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানেরিয়ার ঘূর্ণিতে মুলতান টেস্টে পাকিস্তান ২২ রানে জয়ী

লেগ স্পিনার দানেশ কানেরিয়ার ঘূর্ণি ও ফাস্ট বোলার শোয়েব আখতারের গতিতে বুধবার মুলতানে সফরকারী ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয় করেছে স্বাগতিকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 03:35 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

জয়ের জন্য ইংলিশদের প্রয়োজন ছিল ১৯৮ রান। আগের দিনের ২৪ রান নিয়ে খেলতে নেমে লাঞ্চের কিছুক্ষন পরেই ১৭৫ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

কানেরিয়া ইংল্যান্ডের সেট ব্যাটসম্যান এন্ড্রু স্ট্রাস ও ইয়ান বেলের ৫৭ রানের জুটি ভেঙে কাজের কাজটি করেন। এরপর ইংল্যান্ডের ৬ উইকেট পড়ে ৫৩ রানের মধ্যে। লাঞ্চের পর শোয়েব আখতার দ্রুত দুই ইংলিশ ব্যাটসম্যানকে তুলে নিয়ে সফরকারীদের সকল প্রতিরোধ গুড়িয়ে দেন।

আখতার এ ম্যাচে আট উইকেট লাভ করেছেন।

২০০৩ সালের অক্টোবর থেকে ২৯ টেস্টে ইংলিশরা মাত্র চারটি টেস্টে পরাজিত হল।

ম্যাচ শেষে ভারপ্রাপ্ত ইংলিশ অধিনায়ক মার্কাস ট্রেসকোথিক বলেন, এটি ছিল দুটি ভাল দলের মধ্যে উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ। এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে। আমরা ওই ম্যাচ দুটিতে লড়াইয়ে ফেরার চেষ্টা করব।

পরবর্তী দুটি ম্যাচ ফয়সালাবাদ ও লাহোরে অনুষ্ঠিত হবে।