২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে ঢুকছেন হগ ও সাইমন্ড

অসি দলপতি রিকি পন্টিং বলেছেন, ডানহাতি ব্যাটসম্যান ব্রাড হগ এবং অল-রাউন্ডার এন্ড্রু সাইমন্ড উইন্ডিজের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে খেলবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 01:23 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

সাইমন্ড এর আগে ভারতের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেললেও উইন্ডিজের বিরুদ্ধে এটি হবে তার প্রথম টেস্ট অন্য দিকে অভিষেক হতে যাচ্ছে ব্রাড হগের।

সাইমন ক্যটিচের বদলে দলে জায়গা পেয়েছেন হগ। শেন ওয়াটসনের কাঁধের ইনজুরির কারণে দলে জায়গা পেয়েছেন টেস্ট ম্যাচে প্রায় হারিয়ে যাওয়া এন্ড্রু সাইমন্ড।

৩০ বছর বয়সি হগ প্রথম টেস্ট স্কোয়াডের প্রাথমিক দলে থাকলেও ওয়েস্ট উইন্ডিজের বিরুদ্ধে মূল দলে তাকে নেওয়া হয়নি।

ব্রাঙ্কেন কিংবা লেগস্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল দ্বাদশ ব্যাক্তি হিসেবে দলে ঢুকতে পারেন বলে পন্টিং জানান। তবে সাথে সাথে এও বলেন মূল দল নির্বাচন করা হবে বৃহস্পতিবার খেলা শুরুর আগে।

ব্রিসবেনে অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচে উইন্ডিজকে ৩৭৯ রানে পরাজিত করে।