২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লস অ্যাঞ্জেলস টুর্নামেন্ট জয় করলেন এমিলি মরেসমো

এমিলি মরেসমো লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট মেরি পিয়াসকে ৫-৭, ৭-৬ (৭/৩), ৬-৪ সেটে পরাজিত করে শিরোপা জয় করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 12:05 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

এর ফলে মরেসমো প্রথম ফ্রেঞ্চ টেনিস খেলোয়াড় হিসেবে বছরের শেষ ইভেন্টের শিরোপা জয়ের স্বাদ নিলেন। টুর্নামেন্টে শিরোপা জয়ের ফলে তিনি প্রাইজমানি পেলেন এক মিলিয়ন ডলার এবং বিলি জিন কিং ওয়াটারফোর্ড ক্রিস্টাল বল।

মরেসমো ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টের ফাইনালে উঠলেও গ্রান্ড স্ল্যাম শিরোপা তার কাছে অধরাই ছিল। তবে দেরিতে হলেও মরেসমো জয় করলেন মূল্যবান এ শিরোপা।