২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করাচির বোমা হামলা ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে প্রভাব ফেলবে না: পাকিস্তান

পাকিস্তানি ক্রিকেট কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা আশা করেন করাচির গাড়ি বোমা হামলা আগামি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠেয় ওয়ান ডে ম্যাচে কোন প্রভাব ফেলবে না। করাচি শহরের কেএফসি ফাস্ট ফুড রেস্টুরেন্টের বাইরে গাড়ি বোমা বিষ্ফোরণ হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 10:29 AM

Updated : 26 Apr 2022, 06:18 PM

ইংল্যান্ড দল ১৫ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য যে হোটেলে অবস্থান করবে বোমাটি সেই হোটেল থেকে মাত্র ২০০ মিটার (৬৬০ ফুট) দুরে বিষ্ফোরিত হয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহারিয়ার খান বলেন, আমরা ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড এবং আমাদের সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করছি করাচির বোমা হামলা ইংল্যান্ড দলের সফরে কোন প্রকার প্রভাব ফেলবে না।

খান আরও বলেন, যদি জুলাই মাসে লন্ডনে ঘটে যাওয়া বোমা হামলার সত্ত্বেও অস্ট্রেলিয়া খেলতে পারে এবং এ মাসের প্রথম দিকে নয়াদিল্লিতে দু’টি বোমা হামলার সত্ত্বেও শ্রীলঙ্কা খেলতে পারে তাহলে করাচিতে ম্যাচ অনুষ্ঠিত হতে বাধা কোথায়।

এদিকে ইংল্যান্ড কর্তৃপক্ষ বলেছেন, তারা নিরাপত্তা উপদেষ্টাদের পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য অপেক্ষা করছে।

ইংল্যান্ড বর্তমানে মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান হামলার পর নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট উইন্ডিজ দল পাকিস্তান সফরে আসতে অস্বীকৃতি জানায়।

২০০২ সালের মে মাসে নিউজিল্যান্ড দল সফর করতে এসে যে হোটেলে অবস্থান করছিল তার বাইরে বোমা হামলা হয় এবং ১৪জন নিহত হয়। এরপর দক্ষিণ আফ্রিকা এবং ভারত করাচিতে টেস্ট খেলতে অস্বীকৃতি প্রকাশ করে।

গত বছর একমাত্র ভারত-করাচিতে একটি ওয়ান ডে ম্যাচ খেলতে রাজি হয়।