২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলবদলের দ্বিতীয় দিন ২৬ ক্রিকেটার নতুন দল খুঁজে নিলেন

ক্রিকেটারদের দলবদলের দ্বিতীয় দিন মঙ্গলবার ২৬ জন ক্রিকেটার তাদের কাংখিত দল খুঁজে নিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

এদিন দলবদলে অংশ নেয় সাতটি ক্লাব। ক্লাবগুলো হচ্ছে-আবাহনী লিমিটেড, ভিক্টোরিয়া, ব্রাদার্স ইউনিয়ন, আগ্রনী ব্যাংক, ওরিয়েন্ট, ইন্দিরা রোড এবং সিটি ক্লাব।

প্রথম দিন অনুপস্থিত থাকলেও আবাহনী দ্বিতীয় দিন ওল্ড ডিওএইচএস’র ফয়সাল হোসেন, বিমানের গোলাম মুর্তজা, ইন্দিরা রোডের জহুরুল ইসলাম, ধানমন্ডির আশরাফুল হক এবং মোহামেডানের আনোয়ার হোসেনকে দলভুক্ত করেছে।

ব্রাদার্স ইউনিয়ন দলে টেনেছে আর্শাল আইয়ুব এবং রেজাউল ইসলাম রাজনকে এবং সিটি ক্লাব পাকিস্তানের ইয়াসির আরাফাতকে দলভুক্ত করেছে।

বিকেএসপির হুমায়ুন কবীর, ইয়ং পেগাসাসের ফরহাদ হোসেন ও মাহবুব আলম যোগ দিয়েছেন ভিক্টোরিয়াতে।