২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইডসের বিরুদ্ধে প্রচারাভিযানে বাংলাদেশের পাঁচ গলফ খেলোয়াড়

প্রাণঘাতি এইডসের বিরুদ্ধে প্রচারাভিযানে এবার যোগ দিলেন বাংলাদেশের পাঁচ গলফ খেলোয়াড়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

এইচআইভি/এইডস আক্রান্তদের সহায়তার জন্যে তহবিল গঠনে ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ের একটি গলফ টুর্নামেন্টে অংশ নেবেন বাংলাদেশের খেলোয়াড়রা।

টুর্নামেন্টের প্রাইজমানির (একলাখ রুপি) একটি অংশ ভারতের উত্তরপশ্চিম এলাকার এইচআইভি/এইডস আক্রান্তদের সহায়তায় প্রদান করা হবে।

টুর্নামেন্টে মুকেশ কুমার, রোতাস সিং এবং বাসাদ আলীর মত নামকরা গলফ খেলোয়াড়রাও অংশ নেবেন। এছাড়া বাংলাদেশের পাঁচজন এবং নেপালের দুইজন খেলোয়াড়ও খেলবেন এই টুর্নামেন্টে।

বাংলাদেশের খেলোয়াড়রা হলেন কুর্মিটোলা গলফ ক্লাবের বিগ্রেডিয়ার (অব.) আনোয়ার, ইকবাল বাহার চৌধুরী, ইকবাল মাহমুদ এবং আরও দু’জন।

আসাম রাইফেলসের সেনাদের মধ্যে ইতিমধ্যে ৪০ সেনা এইডসে আক্রান্ত হয়ে মারা গেছে এবং আরও ১৩৯ জন এইচআইভি আক্রান্ত হয়েছে।

ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের আসাম, মনিপুর, মেঘালয়, মজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরাকে এইডস ঝুঁকিপ্রবন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই অঞ্চলে এইচআইভি আক্রান্তের সংখ্যা একলাখ।