২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএসপি অনুর্ধ্ব ১৮ হকি দলকে সংবর্ধনা প্রদান

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান মঙ্গলবার তার মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে ভারতে নেহেরু অনুর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জয়ী বিকেএসপি হকি দলকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

টুর্নামেন্টে বিকেএসপি অনুর্ধ্ব ১৮ হকি দল টাইব্রেকারে ৫-৪ গোলে জলন্ধরের আলীপুর খালসা দলকে হারিয়ে শিরোপা লাভ করে। বিজয়ী দলের গোলরক্ষক মেহরাব হোসেন কিরণ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

প্রতিমন্ত্রী বিজয়ী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রত্যেককেই দশ হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দেন।

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব ড. একে মাহবুবুল আলম, বিকেএসপির সহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিব হাসান এসময় উপস্থিত ছিলেন।