২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিসিবি’র প্রস্তাবে বিসিসিবি রাজি

ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষ পিসিবি’র উত্থাপিত অনুরোধ রাখবেন বলে জানিয়েছেন। তবে পিসিবিকে ভারতীয় সরকারের কাছ থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে বলে জানা গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 12:22 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহারিয়ার খান বলেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে অনুরোধ করা হয়েছিল যে, পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ি লাহোরে অনুষ্ঠেয় দুই দিন ম্যাচটি যেন তিন দিনের ম্যাচে রুপান্তর করে খেলতে রাজি হয়।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে বিসিসিবি’র কাছে বিষয়টি পেশ করেছি। আমরা আশা করছি ভারত সরকার এ ব্যাপারে তাড়াতাড়ি ছাড়পত্র দেবে। আইসিসিও ব্যস্ত মৌসুমে সময়সূচীর এ ধরনের সামান্য পরিবর্তনের সাথে অতি পরিচিত।

এদিকে স্থানীয় সাংবাদিকরা মুলতান ক্রিকেট স্টেডিয়ামের ম্যানেজার কর্ণেল মনসুর সাঈদের কাছ থেকে অপমানজনক ব্যবহার পাওয়ার বিষয়টি পিসিবি প্রধানকে জানিয়েছেন।

চেয়ারম্যান তাদের আশ্বস্ত করেছেন যে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।