২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রেটিয়াসদের দৃষ্টি শচীনের দিকে

আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে কেবল শচীনের ওপরই নজর রাখছে প্রেটিয়াসরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 09:50 AM

Updated : 26 Apr 2022, 06:17 PM

প্রোটিয়াস দলপতি গ্রায়েম স্মিথের নেতৃত্বে নিউজিল্যান্ডকে নিজেদের মাটিতে ৪-০ ব্যবধানে পরাজিত করে ওয়ান ডে সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে স্বাগতিকদের পরাজিত করতে পারবে বলে আশাবাদী। তবে তারা মনে করেন ভারতীয় ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের ওপরই তাদের দৃষ্টি রাখতে হবে।

তবে শ্রীলংকার বিরুদ্ধে ভারতের সিরিজ জয়ের নায়ক উইকেটকিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে তারা বলেন, তিনি চ্যাম্পিয়ন ব্যাসম্যান, যার হাতে রয়েছে পাঁচ ম্যাচের আসন্ন ওয়ান ডে সিরিজে ভারতকে সফলতা এনে দেওয়ার মূল অস্ত্র।

দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার বলেন, অধিনায়ক রাহুল দ্রাবিড় এবং কোচ গ্রেগ চ্যাপেল দলের জন্য ভাল কাজ করছেন। তবে মূল ব্যাপার হচ্ছে মাস্টার-ব্লাস্টার ব্যাটসম্যান টেন্ডুলকারের ফর্মে ফেরা। তিনি আসলেই দলকে উজ্জীবিত করতে পারেন।

ভারতের মাটিতে ভারতীয় ব্যাটসম্যানদের আমরা খুবই সমীহ করি। কিন্তু তাদের হারানোর সামর্থ্য আমাদের আছে। আমরা দেশের মাটিতে ওয়ান ডে সিরিজ জয় করেছি। ভারতও দেশের মাটিতে শ্রীলংকাকে পরাজিত করেছে।

ভারত এ উপ-মহাদেশের একটি চমৎকার দল এবং ভারতের মাটিতে সিরিজ জয় করা এখন আমাদের জন্য চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন সিরিজে খেলতে হবে। তাই এ সিরিজটিকে আমরা গুরুত্বের সাথে দেখছি।