ক্রিকেট লিগ কমিটি ঘোষণা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার ২০০৫-০৬ জাতীয় ক্রিকেট লিগের জন্য ১১ সদস্য বিশিষ্ট লিগ কমিটি ঘোষণা করেছে।
ঘোষিত কমিটিতে একজন সভাপতি, পাঁচজন সহ সভাপতি, একজন সদস্য সচিব, একজন সমন্বয়কারী এবং তিনজন সদস্য রয়েছেন।
ঘোষিত কমিটি: শাহ নুরুল কবির শাহীন (সভাপতি), কাজী মহিউদ্দিন বুলবুল, কবীর আহমেদ ভূঁঞা, এমআর সিদ্দিকুল লেমন, সিরাজউদ্দিন এম আলমগীর ও শফিকুল ইসলাম (সহ সভাপতি), আসাদুজ্জামান খসরু (সদস্য সচিব), আলী হোসেন (সমন্বয়কারী), হাসিবউদ্দিন, আবিদ আব্বাস এবং গোলাম ফারুক (সদস্য)।
