ইনজুরি থেকে ফিরেই ম্যাচ জিতলেন ফেদেরার
বিশ্বের শীর্ষ বাছাই রজার ফেদেরার গোড়ালির ইনজুরি কাটিয়ে সাংহাইয়ের ‘কুই জং স্টেডিয়ামে’ ডেভিড নালবেনডিয়ানকে পরাজিত করে তৃতীয় মাস্টার্স কাপ শিরোপা জয়ের দৌড়ে সামিল হলেন।
গোড়ালির ইনজুরির কারণে ফেদেরার ছয় সপ্তাহ টেনিস কোর্টের বাইরে ছিলেন। ফেদেরার ৬-৩, ২-৬, ৬-৪ সেটে পরাজিত করেন ডেভিড নালবেনডিয়ানকে।
রোববার রেড-গ্রুপের অপর ম্যাচে ইভান জুবিসিস ৬-২, ৬-৩ সেটে পরাজিত করেছেন গুইলারমো করিয়াকে।
সোমবার গোল্ড-গ্রুপে রাফায়েল নাদেল, আন্দ্রে আগাসি, গ্যাসটোন গেউডিও এবং নিকোলি ডেভিডেনকো পরস্পরের মুখোমুখি হবেন।
ম্যাচ জয়ের পর ফেদেরার বলেন , আমি সুযোগ কাজে লাগিয়েছি। আমার কিছুই পাওয়ার ছিল না। দুই সেটে পরাজিত হতে যাচ্ছি মনে করে আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম। আমার ক্যারিয়ারের স্মরণীয় একটি ম্যাচ এটি।
