২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকাকে মোকাবেলা করতে ভারত প্রস্তুত: দ্রাবিড়

শ্রীলংকার বিরুদ্ধে ৬-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জয়ের পর ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড় মনে করেন, তার দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চমক দেখাতে পারে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 12:18 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বুধবার থেকে স্বাগতিক ভারত এবং সফরকারী দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

শ্রীলংকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে জয়ের পর দ্রাবিড় সাংবাদিকদের বলেন , এটা আসলে দলীয় অর্জন। সকলেই সিরিজের বিভিন্ন স্টেজে পারফরমেন্স দেখিয়েছে। শ্রীলংকা বিশ্বের দ্বিতীয় সেরা দল ছিল। তবে তারপরও আমরা সিরিজ জয় করতে সমর্থ হয়েছি। দক্ষিণ আফ্রিকাও ভাল দল। কিন্তু আমরাও বেশ ভাল খেলছি।

তিনি আরও বলেন, প্রোটিয়াস দলটি বর্তমানে ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে বেশ ভাল অবস্থানে রয়েছে। আমরা শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করতে মাঠে নামবো।

এ মাসের শেষ দিক দক্ষিণ আফ্রিকা নিজেদের মাটিতে ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে। দক্ষিণ আফ্রিকা শেষ ১৯টি ম্যাচের একটি ম্যাচেও হারেনি।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড শ্রীলংকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয় করার জন্য ভারতীয় দলকে ১০৯,০০০ ডলার পুরষ্কার দিয়েছে।