২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ বাছাই পর্বে স্পেন, সুইজারল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের জয়

স্পেন, সুইজারল্যান্ড এবং চেক রিপাবলিকান শনিবার নিজ নিজ ম্যাচে জয় লাভ করে জার্মানিতে অনুষ্ঠেয় ২০০৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন জাগিয়ে রেখেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 12:06 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

এদিকে অস্ট্রেলিয়া প্রথম লেগ ম্যাচে পরাজিত হয়েছে। তবে আশা ছাড়েনি তারা।

দেশের মাটিতে ত্রিনিদাদ এবং টোবাগো ড্র করেছে বাহরাইনের বিরুদ্ধে।

মাদ্রিদে স্পেন ৫-১ গোলে বিধ্বস্থ করেছে স্লোভাকিয়াকে। স্প্যানিশ ফুটবলার লুইস গারসিয়ার হ্যাট্রিকের উপর ভর করে স্পেন বিশাল এ জয় পায়। লুইস ম্যাচের ১০, ১৮ এবং ৭৪ মিনিটের মাথায় গোল তিনটি করেন। তাছাড়া স্পেনের পক্ষে ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ফার্নান্ডো টোরিস এবং গারসিয়ার ক্লাব লিভারপুলের সতীর্থ ফার্নান্দো মরিয়েন্তেস ম্যাচের ১১ মিনিটের মাথায় গোল করেন।

স্লোভাকিয়ার পক্ষে এক মাত্র গোলটি করেন জিল্যান্ড নিসিথ।

বার্নে সুইজারল্যান্ড ২-০ গোলে পরাজিত করেছে তুরস্ককে। কিন্তু সুইজারল্যান্ডকে তুরস্কের বিরুদ্ধে দ্বিতীয় লেগ ম্যাচ খেলতে হবে ইস্তাম্বুলে।

মন্টেভিডিওতে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে পরাজিত করেছে উরুগুয়ে। তবে অস্ট্রেলিয়া এখনও তাকিয়ে আছে দ্বিতীয় লেগ ম্যাচের দিকে। ম্যাচের ৩৫ মিনিটের মাথায় উরুগুয়ের পক্ষে একমাত্র গোলটি করেন ডারিও রোড্রিজিউজ।

চেক রিপাবলিকানও ১-০ গোলে পরাজিত করেছে নরওয়েকে। চেক রিপাবলিকানদের পক্ষে একমাত্র গোল করেন ভ্লাদিমির মিসির।