২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজী ট্যাংকের হয়ে খেলতে পাকিস্তানি জহুর ইলাহী ঢাকায়

গ্রামীনফোন তৃতীয় কর্পোরেট ক্রিকেট লিগে গাজী ট্যাংক ক্রিকেটার্সের হয়ে খেলতে শনিবার ঢাকায় এসেছেন পাকিস্তানের ক্রিকেটার জহুর ইলাহী। ঢাকা লিগের পরিচিত মুখ জহুর এসেই অনুশীলন করেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 08:36 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সেমিফাইনালে গাজী ট্যাংক খেলবে বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে একই দিন অপর সেমিতে মুখোমুখি হবে ইপিলিয়ন গ্রুপ ও অ্যাকমি ল্যাবরেটরিজ। শুক্রবার ধানমন্ডি স্টেডিয়ামে লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বেক্সিমকোর হয়ে খেলতে কেনিয়ার ব্যাটসম্যান স্টিভ টিকোলো শুক্রবার ঢাকায় পৌঁছেছেন। এছাড়া ইপিলিয়নের পক্ষে খেলার জন্য আরেক পাকিস্তানি ক্রিকেটার ইয়াসির হামিদের রোববার ঢাকায় আসার কথা রয়েছে।

কর্পোরেট ক্রিকেট লিগ কমিটি সেমিফাইনালে প্রতিটি দলে একজন বিদেশী খেলোয়াড়

অর্ন্তভুক্তির অনুমতি দিয়েছে।

এদিকে অ্যাকমি ল্যাবরেটরিজের পক্ষে পাকিস্তানের সেলিম ইলাহী এবং ভারতের ভিভিএস লক্ষ্মণ খেলবেন বলে শোনা যাচ্ছে।