২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিরুদ্ধে শ্রীলংকার সংগ্রহ ২৪৫

বারোদায় শনিবার সফরকারী শ্রীলংকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে জয়ের জন্য ভারতের প্রয়োজন ২৪৫ রান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 02:52 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

সকালে লংকান দলপতি মারভান আতাপাত্তু টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু লংকান ব্যাটসম্যারা তার এ সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে ব্যর্থ হয়। ভারতীয় পেসারদের সামাল দিতে ব্যর্থ হয় লংকান টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা।

ভারতীয় তরুণ ফাস্ট বোলার রুদ্র প্রতাপ সিং এবং লোকাল হিরো ইরফান পাঠান উভয়ই তিনটি করে উইকেট তুলে নেন।

শেষ পর্যন্ত লংকান লোয়ারঅর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় শ্রীলংকা ৫০ ওভারে নয় উইকেটে ২৪৪ রান সংগ্রহ করে।

ভারতের তরুণ পেসার রুদ্র প্রতাপ সিং দ্বিতীয় ম্যাচে নেমে চমৎকার বোলিংয়ের ধারাবাহিকতা বজায় রেখেছেন। প্রথম দুই উইকেট পতনের পর তিনি দ্রুত শ্রীলংকার আরও দু’জন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান।

লংকান ইনিংসে প্রথম আঘাত হানেন ইরফান। ব্যক্তিগত ছয় রানের মাথায় উপল থারাঙ্গাকে ফিরিয়ে দেন তিনি। এরপর অজিত আগারাকার ফিরিয়ে দেন অপর ওপেনার সামারাভীরাকে।

এরপর শ্রীলংকান শিবিরে আঘাত হানেন রুদ্র প্রতাপ সিং। উইকেটকিপার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধণের ৫৭ রানের জুটি ভাঙ্গেন তিনি।

জয়াবর্ধনেকে ফিরিয়ে দেন ব্যক্তিগত ২০ রানের মাথায়। এরপর পর সাঙ্গাকারা উচু করে মারতে গিয়ে যুবরাজ সিংয়ের হাতে ধরা পড়েন। সিং একই ওভারে তিলকরত্নে ফিরিয়ে দিয়ে তৃতীয় উইকেট তুলে নেন।

এরপর ক্রিজে আসেন রাসেল আরনল্ড এবং দলপতি মারভান আতাপাত্তু। দলের জন্য সম্মানজনক স্কোর করতে চেষ্টা চালিয়ে যান তারা। কিন্তু ইরফান পাঠান ৪৭তম ওভারে আবারও জ্বলে উঠেন। আত্তাপাতু এবং আরনল্ডের ১৩৩ রানের পার্টনারশিপ ভাঙ্গেন তিনি।

আতাপাত্তুকে ব্যাক্তিগত ৫৯ রানের মাথায় হরভজন সিংয়ের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন পাঠান। পরবর্তী বলে আবারও জ্বলে উঠের পাঠান। এবারও ক্যাচ ধরেন হরভজন। দলীয় সর্বোচ্চ ৬৮ রান করে আউট হন রাসেল আরনল্ড।

৪৮তম ওভারে পরবর্তী স্পেলে বোলিং করতে এসেই আগারকার তুলে নেন দিলহারার উইকেট। চামিন্দা ভাসকেও ফিরিয়ে দেন তিনি।

ইতোমধ্যেই ভারত ওয়ান ডে সিরিজে ৫-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।