ম্যানইউ ড্রেসিং রুমে ট্রান্সমিটার দিয়ে গোপনে কথাবার্তা রেকর্ড: রিপোর্ট
ইংলিশ প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টে ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে চেলসিকে পরাজিত করার পর তাদের ড্রেসিং রুমে অশ্লীল গালাগালি ও হৈচৈ এর ঘটনা ঘটেছে বলে একটি ব্রিটিশ দৈনিক জানায়।
ওল্ড ট্রার্ফোডে ছয় নভেম্বর স্বাগতিক ম্যান ইউ দলের ড্রেসিং রুমে একটি ট্রান্সমিটার ছিল, যার সাহায্যে ম্যান ইউ দলের ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন ও তার দলের ফুটবলাদের কথপোকথন ধারণ করা হয়। ব্রিটিশ পত্রিকা ‘দি সান’ এ তথ্য জানায়।
পত্রিকাটি জানায়, ম্যান ইউ দলের যোগাযোগ পরিচালক ফিল টোনসেন্ড জানান, কারা এর পিছনে দায়ী সে ব্যাপারে আমরা আমাদের তদন্ত শুরু করেছি এবং যদি প্রয়োজন হয় তাহলে পুলিশকে এ ব্যাপারে যুক্ত করবো।
ওল্ড ট্রার্ফোডে অপরাধী ব্যাক্তি আড়ি পেতে মাইক্রোফোন ম্যান ইউ দলের ড্রেসিং রুমে লুকিয়ে রাখে এবং রেডিও ট্রান্সমিটার ফ্রিকোয়েন্সি চালু রেখে কাছে ধারে কোথাও অবস্থান নিয়ে দু’ ঘন্টার দু’টি ক্যাসেট রেকর্ড করে।
‘দি সান’ আরও জানায়, ম্যাচ শুরুর আগে ফার্গুসন ও তার ছেলেদের মধ্যে এ কর্থাবার্তাসমূহ হয়।
ম্যাচে ম্যানইউ এর পক্ষে এক মাত্র গোলটি করেন স্কটল্যান্ড মিডফিল্ডার ডেরেন ফ্লেচার।
হাফ-টাইমের সময় ফার্গুসন খেলোয়াড়দের সাহস যোগান এবং বলেন যদি প্রয়োজন হয় তাহলে চেলসির মিডফিল্ডার ক্লাউডি মাকালিলি চার্জ করে খেল।
তিনি স্ট্রাইকার রুড ভ্যান নিস্টলরয় এবং ওয়েন রুনিকে পারফরমেন্স বাড়াতে বলেন। তিনি ছেলেদের বলেন, চেলসি’র সেন্টার-হাফ ফুটবলার জন টেরির কাছ থেকে বল দুরে রাখতে।
ম্যাচ জয়ের পর ডিফেন্ডার রিও ফার্ডিনান্দ বলেন, এ জয়ের ফলে দলের বিরুদ্ধে সমালোচনা বন্ধ হবে।
‘দি সান’ জানায়, ম্যানচেস্টার ইউনাইটেড দলের বিরুদ্ধে উত্থাপিত টেপটির জন্য অপরাধী দলটি কয়েক হাজার পাউন্ড দাবি করেছে। তবে সাথে সাথে এও বলেছে যদি তারা রসালো তথ্য চায় তাহলে আরও বেশি অর্থ দিতে হবে।
