২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়াক্ষেত্রে নারী নেতৃত্ব শীর্ষক কর্মশালা সমাপ্ত

‘অলিম্পিক আন্দোলনে নারী নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক দু’দিন ব্যাপী কর্মশালা শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে সমাপ্ত হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

বাংলাদেশ উইমেন স্পোর্ট লিডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সাবেক মহিলা ক্রীড়াবিদ, প্রশিক্ষক, রেফারী এবং সংগঠকরা অংশ নেন।

সমাপনী দিনের সকালের অধিবেশনে ঢাকা জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ তারিকুজ্জামান নান্নু ‘শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

জাতীয় পুরস্কারে ভূষিত ক্রীড়াবিদ জিনাত আহমেদের সভাপতিত্বে এই অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রহিমা আসাদ, মোস্তফা কামাল, মনিরুল হক, শামিমা সাত্তার মিমু, আসাদুজ্জামান কোহিনুর, রাবেয়া খাতুন তালুকদার, আলেয়া ফেরদৌসী এবং আব্দুল হামিদ।

পরের অধিবেশনে অংশ নেন হামিদা বেগম, কামরুন্নাহার হিরু, শামিমা সাত্তার মিমু এবং সালমা রফিক।