বক্সিংয়ে নতুন হেভিওয়েট চ্যাম্পিয়ন হাশিম রহমান
বিশ্ব বক্সিং কাউন্সিল (ডব্লিউবিসি)’র গর্ভনিং বডির সর্বাধিক ভোট পেয়ে হাশিম রহমান নতুন বিশ্ব হেভিওয়েট চাম্পিয়ন নির্বাচিত হয়েছেন।
বিশ্ব বক্সিং কাউন্সিল জানায় একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সাবেক চ্যাম্পিয়ন ভিতালি ক্লিসকো বিশ্ব হেভিওয়েট বেল্ট পরিয়ে দিবেন হাশিম রহমানকে।
হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে ইউক্রেনিয়ান বক্সার ক্লিসকো বুধবার অবসর গ্রহণের কথা ঘোষণা করেন।
ডব্লিইবিসি প্রেসিডেন্ট জোসি সুলাইমান বলেন, ভিতালি ক্লিসকোর অবসর গ্রহণের পর আমি মনে করি রহমানের চ্যাম্পিয়ন হওয়ার মত সবধরনের গুনই রয়েছে।
