২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংহাই এটিপি মাস্টার্স কাপের একই গ্রুপে ফেদেরার এবং জুবিসিস

সাংহাই এটিপি মাস্টার্স কাপ টুর্নামেন্টের রেড গ্রুপে পড়েছেন বর্তমান চ্যাম্পিয়ন সুইস তারকা রজার ফেদেরার, ইনফর্ম ইভান জুবিসিস, আর্জেন্টাইন গুইলারমো কোরিয়া এবং ডেভিড নালবানডিয়ান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 11:53 AM

Updated : 26 Apr 2022, 06:16 PM

সম্প্রতি গোড়ালির ইনজুরি কাটিয়ে কোর্টে ফেরা ফেদেরারকেই গ্রুপের ফেবারিট হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

অন্যদিকে সম্প্রতি মাদ্রিদ এবং প্যারিস মাস্টার্স কাপে রানার্স আপ হওয়া জুবিসিসও যে প্রতিপক্ষদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না।

এদিকে টুর্নামেন্টের গোল্ড গ্রুপে রয়েছেন রাফায়েল নাদাল, আন্দ্রে আগাসি, নিকোলেই ডেভিডেনকো এবং গেস্টন গাউডিও।

সাংহাইয়ে রোববার থেকে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।