২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে প্রদর্শনী ম্যাচ খেলতে জার্মান দলের সাথে বডিগার্ড

ফ্রান্সের শহরগুলোতে সম্প্রতি দাঙ্গা ছড়িয়ে পড়ার কারণে শনিবার পূর্ব নির্ধারিত ফ্রান্সের বিরুদ্ধে অনুষ্ঠেয় একটি প্রদর্শনী ম্যাচ খেলতে আসার সময় জার্মান দল নিজেদের নিরপত্তার করণে দুইজন বডিগার্ড সাথে আনবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 09:22 AM

Updated : 26 Apr 2022, 06:16 PM

জার্মানির একজন ফুটবল কর্মকর্তা এ খবর জানিয়েছেন।

জার্মান টিম ম্যানেজার অলিভার বিয়ারহফ জানান, সাবধানতা হিসেবে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

জার্মান দল যে হোটেলে থাকবে একই হোটেলে বডিগার্ড দু’জন অবস্থান করবেন।

বুধবার থেকে ফ্রান্স সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে টানা তিন রাত দাঙ্গা-হাঙ্গামার পর অবস্থার উন্নতি হয়।

দু’জন অভিবাসী তরুণের মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট এ দাঙ্গা প্রায় দুই সপ্তাহ ধরে চলে।