২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানেই থেকে গেলেন বাশার

আসন্ন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশারের আবাহনীর হয়ে খেলা নিয়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটলো। বাশার বৃহস্পতিবার তার পুরনো ক্লাব মোহামেডানের হয়েই খেলার সিদ্ধান্ত নেয়ায় সব জল্পনার অবসান হয়ে যায়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 09:38 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

মোহামেডানের কর্মকর্তারা গতবারের পাওনা অর্থ পরিশোধ করার নিশ্চয়তাসহ বাশারের সব দাবি পুরন করার আশ্বাস দিলে বাশার তার চুড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন।

দর কষাকষির সুযোগে বাশার বুধবার ক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ভূঁঞার সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসেন এবং পরদিন (বৃহস্পতিবার) তার সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়ে দেন।

একটি বিশ্বস্ত সূত্র জানায়, দল বাছাইয়ের বিষয় নিয়ে বাশার বহস্পতিবার মোহামেডানের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আবারও বৈঠক করেন এবং মোহামেডানের হয়ে খেলার কথা জানিয়ে দেন।

গত বছরের পাওনা মোহামেডানের সাথে টানাপোড়েন এবং এবারের আর্থিক অফারের পরিমানটা আরও কম হওয়ায় একটা সময়ে বাশারের আবাহনীতে যোগ দেয়ার কথা শোনা যায়।

অপরদিক মোহাম্মদ আশরাফুল বিমান ছেড়ে সোনারগাঁওয়ে যোগ দেয়ায় তারাও বাশারকে দলে পেতে আগ্রহী ছিল।