ইংলিশ ফুটবলারদের জন্য বিশ্বকাপ বোনাস
আসন্ন বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠতে পারলে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সদস্যদের জন্য অপেক্ষা করছে লোভনীয় অংকের বোনাস।
এ ব্যাপারে ইংলিশ ফুটবল দলের সাথে সেখানকার ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) একটি চুক্তিও হয়ে গেছে।
আর ট্রফি জিততে পারলেতো কথাই নেই। দলের প্রত্যেক সদস্য বোনাস হিসেবে তিনলাখ পাউন্ড করে লাভ করবেন।
ইনজুরির কারণে আর্জেন্টিনার বিরুদ্ধে শনিবার প্রদর্শনী ম্যাচে অংশ নিতে না পারা ইংলিশ ফুটবলার গ্যারি নেভিলও ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে সভায় যোগ দেন।
ফুটবলারদের সাথে বৈঠকটি অত্যন্ত গঠনমূলক হয়েছে বলে জানিয়েছেন এফএ’র কমিউনিকেশন ডিরেক্টর আদ্রিয়ান বেভিংটন।
