মোহাম্মদ আলীসহ ১৪ জন প্রেসিডেন্টশিয়াল মেডেল অব ফ্রিডম পেয়েছেন
বিখ্যাত বক্সার মোহাম্মদ আলী, অবসরপ্রাপ্ত ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান এল্যান গ্রিন্সপেন এবং গায়িকা এরিদা ফ্যাঙ্কলিনসহ মোট ১৪জনকে বুধবার মার্কিন সরকার সর্বোচ্চ নগারিক এ্যাওয়াড ‘প্রেসিডেন্টশিয়াল মেডেল অব ফ্রিডম’ প্রদান করেছে।
হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। এ সম্মানে ভূষিত হয়েছেন বিনোদক, খেলোয়াড়, লেখক এবং হোটেল ব্যবসায়ি পল রুসিসাবাগিনা।
তিনবার বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন এবং অলিম্পিক গোল্ড মেডেলিস্ট মোহাম্মদ আলী এবার নিয়ে ১৯ বার এ খেতাবে ভূষিত হলেন।
অন্যদিকে তিনবার ব্রিটিশ ওপেন গল্ফ টুর্নামেন্টের শিরোপা জয়ী জ্যাক নিকোলাসও এই খেতাব পেয়েছেন। এছাড়া তিনি আরও ১৫টি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক জয় করেছেন।
গ্রিন্সপেন দীর্ঘ ১৮ বছর ধরে আমেরিকার সেন্ট্রাল ব্যাংকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি বিশ্বের একজন প্রভাবশালী অর্থনৈতিক ব্যাক্তিত্ব।
ফ্রাঙ্কলিনের প্রায় দুই ডজন একক গান টপ চার্টে শীর্ষ স্থান দখল করেছিল এবং তিনি হলেন রক মিউজিকের প্রথম গায়িকা।
