মেট্রো উইকেটরক্ষণ কোর্স সমাপ্ত
ঢাকা মেট্রো উইকেট রক্ষণ কোর্স বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সমাপ্ত হয়েছে।
কোর্সে বিভিন্ন বয়স গ্রুপে ২৯ জন উইকেট রক্ষক অংশ নেয়। কোর্স পরিচালনা করেন বিসিবি’র হাইপারফরম্যান্স কোচ শহীদুল আলম রতন। বিভাগীয় পর্যায়েও একই ধরনের কোর্স ১৫ ডিসেম্বর আয়োজন করা হবে। ডিসেম্বরের শেষে বাছাইকৃত উইকেটরক্ষকদেরকে নিয়ে চারদিন ব্যাপী আবাসিক ক্যাম্পের আয়োজন করা হবে।
