রাজীবউদ্দিন চপল দক্ষিণ এশীয় আরচ্যারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক
বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল দক্ষিণ এশীয় আরচ্যারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ভারতীয় আরচ্যারী অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর বিজয়কুমার মালহোত্রা সংস্থার সভাপতি নির্বাচিত হয়েছেন।
