২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান আরচ্যারীতে অংশগ্রহণ করে দায় সারলো বাংলাদেশ

নয়াদিল্লিতে অনুষ্ঠিত চতুর্দশ এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের আটজন প্রতিযোগিই দ্বিতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 05:55 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

পুরুষ বিভাগে তিনজন আর্চারের মধ্যে একমাত্র মোহাম্মদ নূরে আলমই ছিলেন উপরের দিকে। ১২০৫ পয়েন্ট নিয়ে তার অবস্থান ছিল ২৭তম। এছাড়া ৫৪ জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের সাজ্জাদ হোসেন, সানোয়ার হোসেন ফকির এবং আলমগীর হোসেন যথাক্রমে ৪৫, ৪৬ এবং ৫৩তম স্থান লাভ করেন।

মহিলা বিভাগে বাংলাদেশের নাসরিন খানম হ্যাপী ৪৪ জন প্রতিযোগীর মধ্যে ১০৪৫ পয়েন্ট নিয়ে ৩৮তম স্থান লাভ করেন। এছাড়া অমি চাকমা, শ্রাবনী চাকমা এবং রিনা চাকমা যথাক্রমে ৪০, ৪২ এবং ৪৩ তম স্থান অর্জন করেন।

প্রতিযোগিতায় ১৩৫৬ পয়েন্ট নিয়ে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন দক্ষিণ কোরিয়ার ডং হিয়ুন ইম। মহিলা বিভাগে শিরোপা লাভ করেন সুং হিয়ুন পার্ক। তার সংগৃহিত পয়েন্ট ১৩৮৮।