২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুর স্টেডিয়াম ব্যবহারে বিসিবি’র বিধিনিষেধ

বাংলাদেশ ক্রকেট বোর্ড মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ড এবং ইনডোর ইউনিট ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 05:15 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

বিসিবি’র গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু জাতীয় দল এবং বিসিবির সকল বয়স ভিত্তিক দলগুলোকে এই স্টেডিয়াম ব্যবহারের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।

এ ব্যাপারে ক্রিকেট বোর্ডের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু বিডিনিউজকে বলেন, সম্প্রতি বৃষ্টির কারণে কিছু ক্লাব এবং চলতি গ্রামীন ফোন কর্পোরেট ক্রিকেট লিগের দলগুলো অনুশীলনের জন্য এই মাঠ ব্যবহার করেছে। কিন্তু এটি জাতীয় সম্পদ। সুতরাং আমরা স্টেডিয়ামের স্বার্থেই এই সিদ্ধান্ত গ্রহন করেছি।