ইংল্যান্ডের বিরুদ্ধে গোপন অস্ত্র প্রয়োগ করবেন কানেরিয়া
পাকিস্তানি অফ স্পিনার দানেশ কানেরিয়া মঙ্গলবার বলেছেন, তিনি বিশেষ এক ধরনের গোপন ডেলিভারি রপ্ত করেছেন। শনিবার থেকে অনুষ্ঠেয় ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথমবারের মত তিনি ওই অস্ত্র প্রয়োগ করবেন।
তিনি বলেন, আমি ইংলিশ ব্যাটসম্যানদের বিভ্রান্ত করবো। আমি এই গোপন ডেলিভারি রপ্ত করতে প্রচুর পরিশ্রম করেছি।
২৪ বছর বয়সী কানেরিয়া এবং অভিজ্ঞ লেগ স্পিনার মুশতাক আহমেদ উভয়ই ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠেয় প্রথম দুই টেস্ট ম্যাচের ১৬ সদস্যের পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন।
পাঁচ বছর আগে ফয়সালাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধেই অভিষেক হয়েছিল দানেশ কানেরিয়ার।
ক্যারিয়ারে ২৮ টেস্ট ম্যাচে খেলে তুলে নিয়েছেন ১৩২টি উইকেট।
