২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংহাইতে অনুষ্ঠেয় মাস্টার্স কাপে খেলছেন না রডিক, হিউইট ও সাফিন

সাংহাইতে অনুষ্ঠেয় মাস্টার্স কাপ টুর্নামেন্টে ইনজুরির কারণে তারকা খেলোয়ার এন্ডি রডিকও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। রডিক পিঠের ইনজুরিতে ভুগছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 12:38 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

ইতোমধ্যেই লেইটন হিউইট প্রথমবারের মত বাবা হতে যাচ্ছেন বলে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এবং মারাত সাফিন হাটুর ইনজুরির কারণে খেলতে পারছেন না।

রডিক নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার ফলে ডেভিড নেলবেনডিয়ান সেরা আটজনের মাঝে সুযোগ পাবেন।

রডিক বলেন, আমি টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য ধারাবাহিক প্রশিক্ষণ এবং খেলা চালিয়ে গেছি। তবে পিঠের নিচের অংশে ব্যথা সবসময়ই অনুভব করছি।

প্যারিস মাস্টার্স কাপ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালে রডিক পিঠের ব্যথা অনুভব করেন।

রাফায়েল নাদেল এবং আন্দ্রে আগাসিও ইনজুরি আতঙ্কে ভুগচ্ছেন। কিন্তু রজার ফেদেরার জানিয়েছেন যে, পায়ের গোড়ালির ইনজুরি কাটিয়ে তিনি এখন সুস্থ এবং শিরোপা পুনোরুদ্ধারের জন্য অপেক্ষা করছেন।

টুর্নামেন্টে যারা অংশ নিচ্ছেন তারা হলেন, রজার ফেদেরার, রাফায়েল নাদেল, আন্দ্রে আগাসি, গুইলারমো করিয়া, নিকোলে ডেভিডেনকো, ইয়ান জুবিসিস, গ্যাসটন গেউডিও এবং ডেভিড নেলবেনডিয়ান।