২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেবারিট হিসেবে ব্রাজিলকে আরও সর্তক হতে হবে: পেলে

ফুটবল সম্রাট পেলে বলেছেন, বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে ফেবারিট হিসেবে খেলার সময় ব্রাজিলকে আরও বেশি সতর্ক হয়ে খেলতে হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 11:32 AM

Updated : 26 Apr 2022, 06:16 PM

একটি ফুটবল মিউজিয়াম উদ্বোধনকালে পেলে একথা বলেন।

তিনি বলেন, প্রতিবারই যে কোনও একটি দল ফেবারিট হিসেবে বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের খেলা শুরু করে। কিন্তু বাজেভাবে শেষ করে।

ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে পেলে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেন।

পেলে বলেন, আজ ব্রাজিল সেরা দল। কিন্তু খুব সহজে যে, বিশ্বকাপ জয় করতে পারবে সে চিন্তা যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে হবে। আমাদের উচিত পিছনে ফিরে যাওয়া এবং পুনরায় এসব চিন্তা করা।

১৯৫০ সালের বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ফেবারিট হিসেবে খেলতে নেমে ছিনিয়ে এনছিল বিশ্বকাপ। কিন্তু মারকানা স্টেডিয়ামে প্রথম রাউন্ডে পরাজিত হয়েছিল উরুগুয়ের কাছে। একইভাবে ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে শিরোপা জয় করেছিল।

সবাই ভেবেছিল ১৯৬৬ সালের বিশ্বকাপ শিরোপা জয় করবে ব্রাজিল। কিন্তু ব্রাজিল খুব বাজে খেলে প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে যায়।

১৯৮২ সালে ব্রাজিল বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য শক্তিশালী দল পাঠিয়েছিল। কিন্তু ইতালির কাছে কোয়ার্টার ফাইনালে হেরে যায় তারা।

২০০২ সালে ব্রাজিল তরুণ এবং আঘাতপ্রাপ্ত খেলোয়াড় নিয়েই মাঠে নামে এবং জাপানে জয় করে নেয় পঞ্চম বিশ্বকাপ ট্রফি।

কোপা আমেরিকা এবং কনফেডারেশন কাপ জয়ের পর এবার ব্রাজিল ষষ্ঠ শিরোপার জন্য মাঠে নামবে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষ দল হিসেবে ব্রাজিল ২০০৬ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।