টেনিস কোর্টে ইলেকট্রনিক্স লাইন কলিং সিস্টেম ব্যবহার হতে যাচ্ছে
উইম্যানস টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ) আম্পায়ারিংয়ে সহযোগিতার লক্ষ্যে আগামী বছর টেনিস কোর্টে ইলেকট্রনিক্স লাইন কলিং সিস্টেম ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে।
হ্যক-আই বা অটো রেফ এ দু’ধরনের পদ্ধতি নিয়ে পরীক্ষা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়া হয়নি যে, দুটি পদ্ধতির মধ্যে কোনটি ব্যবহার করা হবে।
ডব্লিউটিএ কর্মকর্তা লেরি স্কট বলেন, আমরা পরীক্ষা নীরিক্ষা চালিয়ে যাচ্ছি এবং যে পদ্ধতি ব্যবহার করা হবে তা থেকে ৯০% সঠিক ফলাফল পাওয়া যাবে। মানুষের চাইতে যা, গড়ে ভাল ফলাফল দেবে। আমরা এখনও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করিনি। তবে বাস্তব পদক্ষেপ নেওয়া হবে আগামি গ্রীষ্মে।
তাছাড়া, ডব্লিউটিএ ঘোষণা করেছে, তারা আগামী বছর থেকে বোনাস পয়েন্ট থেকে খেলোয়াড়দেরকে নিষ্কৃতি দেবে।
