জাতীয় ক্রিকেটের জন্য ছয়টি বিভাগীয় দল ঘোষণা
আসন্ন সপ্তম জাতীয় ক্রিকেট লিগের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার ছয়টি বিভাগীয় দল ঘোষণা করেছে। জাতীয় লিগ শুরু হবে ১৯ নভেম্বর থেকে।
আগের বছরগুলোর মত এবারও বিসিবি’র নির্বাচক বোর্ডগুলো লিগকে প্রতিদ্বন্দ্বিতামূলক করে তোলার জন্য অতিথি ক্রিকেটারদের বিভিন্ন দলে অর্ন্তভুক্ত করেছে। আর এই লক্ষ্যে বিসিবি প্রথমবারের মত একজন করে নির্বাচক, কোচ, বিভাগীয় কর্মকর্তা এবং ক্রিকেটারের সমন্বয়ে ছয়টি বিভাগীয় নির্বাচক বোর্ড গঠন করে।
ঘোষিত দলগুলোর মধ্যে একমাত্র ঢাকা ও রাজশাহী দলেই তাদের নিজস্ব ক্রিকেটাররা জায়গা পেয়েছেন। তাছাড়া বাকি দলগুলোতে অতিথি খেলোয়াড়রা অর্ন্তভুক্ত হয়েছেন। বিভিন্ন দলের অতিথি ক্রিকেটারা হলেন-খুলনা বিভাগে রেজাউল ইসলাম রাজন, শামসুর রহমান শুভ, বরিশাল বিভাগে হান্নান সরকার, ইমরান আহমেদ, রাকিবুল হাসান, হুমায়ুন কবীর, গোলাম রব্বানী এবং শাহরিয়ার হোসেন বিদ্যুৎ এবং সিলেট বিভাগে মনিরুজ্জামান। চট্টগ্রাম দলের অতিথি খেলোয়াড়রা হলেন ধীমান ঘোষ, সুজা দত্ত, ইলিয়াস সানী এবং তারেক আজিজ খান।
এবারের জাতীয় লিগে ঢাকা, সিলেট ও বরিশাল বিভাগের অধিনায়ক হিসেবে যথাক্রমে মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ এবং শাহরিয়ার নাফিসের অভিষেক হতে যাচ্ছে। এছাড়া আকরাম খান, হাবিবুল বাশার এবং খালেদ মাসুদ যথাক্রমে চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী দলের নেতৃত্ব দেবেন।
চট্টগ্রামের অধিনায়ক আকরাম খান বিডিনিউজকে জানান, তিনি দলের তিনজন খেলোয়াড়-তামিম ইকবাল, বোলার রাজীব এবং ব্যাটসম্যান মিঠুর পরিবর্তিত খেলোয়াড় অর্ন্তভুক্ত করার ব্যাপারে কোচ এবং নির্বাচক বোর্ডের সদস্য মিনহাজুল আবেদীন নান্নুর সাথে আলোচনা করবেন।
রাজশাহী দলের অধিনায়ক খালেদ মাসুদ বিডিনিউজকে জানান, অন্যদলগুলোর শক্তিবৃদ্ধির জন্য আমরা এবার বেশকয়েকজন ভালো ক্রিকেটারকে ছেড়ে দিয়েছি।
ঢাকা বিভাগ-মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), জাভেদ ওমর (সহ অধিনায়ক), আল শাহরিয়ার রোকন, সানোয়ার হোসেন, মোহাম্মদ রফিক, খালেদ মাহমুদ, মেহরাব হোসেন সিনিয়র, তালহা জুবায়ের, শাহাদত হোসেন রাজীব, আনোয়ার হোসেন মনির, রাশেদুল হক সুমন, মোহাম্মদ রিয়াদ, আরাফাত সানী, এমএইচ রুবেল, মোহাম্মদ শরীফ, সাজ্জাদ কাদের (উইকেট রক্ষক), আনোয়ার হোসেন (উইকেট রক্ষক), মাহবুবুল আলম রবিন, কামরুল ইসলাম ইমন, আশরাফুল খান।
চট্টগ্রাম বিভাগ-আকরাম খান (অধিনায়ক), নাফিস ইকবাল (সহ অধিনায়ক), আফতাব আহমেদ, নাজিমউদ্দিন, ফয়সাল হোসেন ডিকেন্স, এহসানুল হক, গাজী সালাহউদ্দিন, মাসুম-উদ-দৌলা, ধীমান ঘোষ, তারেক আজিজ খান, গাজী আলমগীর, ওয়াসকুরনী পলাশ, ওয়াসেলউদ্দিন আহমেদ, সাব্বির খান, ইয়াসিন আরাফাত, সাজু দত্ত, রাব্বি (উইকেট রক্ষক), হাবিব মোবালেক জেম, নিয়াজ মোরশেদ নাহিদ, ইলিয়াস সানী।
রাজশাহী বিভাগ-খালেদ মাসুদ (অধিনায়ক), হাসানুজ্জামান রোজেল (সহ অধিনায়ক), নাঈম ইসলাম, জহুরুল ইসলাম, ফরহাদ রেজা, আনিসুর রহমান, মুশফিকুর রহমান, শামিমুল হক, কামরুল ইসলাম, সাইফুল্লাহ খান, রেজওয়ানুল হক, জুবায়ের আহমেদ, মনিরুজ্জামান, নুরুজ্জামান, শাফাক আল জাবির, এম শাহাজাদা, সুমন সাহা, আলমগীর কবীর, ফরহাদ হোসেন, রফিকুল ইসলাম খান।
খুলনা বিভাগ-হাবিবুল বাশার সুমন (অধিনায়ক), মাঞ্জারুল ইসলাম রানা (সহ অধিনায়ক), তুষার ইমরান, সাজ্জাদুল হাসান সেতু, হাসানুজ্জামান ঝড়ু, মনিরুল ইসলাম তাজ, সালাহউদ্দিন উজ্জ্বল, শফিউল আলম সবুজ, জামালউদ্দিন বাবু, আব্দুর রাজ্জাক রাজ, মাশরাফি বিন মুর্তজা, সৈয়দ রাসেল, জয়াউর রহমান জনি, মনিরল ইসলাম, মোহাম্মদ সেলিম, সাগীর হোসেন পাভেল, আল আমিন, দেবব্রত পাল, রেজাউল ইসলাম রাজন, শামসুর রহমান শুভ।
সিলেট বিভাগ-রাজিন সালেহ আলম (অধিনায়ক), অলোক কাপালী (সহ অধিনায়ক), গোলাম রহমান হিমেল, গোলাম রহমান শিশির, মনরুজ্জামান, এনামুল হক জুনিয়র, নাজমুল হোসেন, হাসিবুল হোসেন, গোলাম রহমান তুষার, ইজাজ আহমেদ, রেজাউল হক নায়েম, সিদ্দিকুর রহমান, জাকোয়ান আহমেদ, এম রানা মিয়া, ইমতিয়াজ হাসেন তান্না, আশিকুর রহমান, জুনায়েদ সিদ্দিকুল, সাইফ মাহমুদ, গোলাম মোর্তজা, তাপস কুমার বৈশ্য।
বরিশাল বিভাগ-শাহরিয়ার নাফিস আহমেদ (অধিনায়ক), আনিসুর রহমান (সহ অধিনায়ক), হান্নান সরকার, নাসিরউদ্দিন ফারুক, ইমরান আহমেদ, রাকিবুল হাসান, হুমায়ুন কবীর, প্রসেনজিত বোস জয়, নাদিফ চৌধুরী, আল আমিন রাজন, তারিকুল ইসলাম, আরিফ হোসেন, মাহাম্মদ শাহীন (উইকেট রক্ষক), আশিকুল ইসলাম (উইকেট রক্ষক), গোলাম রব্বানী, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, ইশরাক সনেট, সাজিদ ইসলাম, আরাফাত সালাহউদ্দিন, তৌহিদুল ইসলাম।
